আপনার কেস, আপনার সিদ্ধান্ত।
আমরা খুঁজি, যাচাই করি, তুলনা করে সামনে রাখি। সিদ্ধান্ত সবসময় আপনার। তিনটা ধাপ, যেখান থেকে খুশি শুরু করতে পারেন।
ক্লাস ও কোর্স
যাঁরা আগে নিজে বুঝে নিতে চান।
- Class 01–02 ফ্রি
- Class 03–05 কোর্স ৳৯৯৯
- Class 03 শেষে কাজে না লাগলে পুরো টাকা ফেরত
১:১ কনসালটেশন
যাঁদের নির্দিষ্ট প্রশ্ন বা পরিকল্পনা আছে।
- আপনার অবস্থা নিয়ে আলাদা বসা
- কোন সম্পদ মানানসই হতে পারে
- মূল্যবান না লাগলে পুরো ফি ফেরত
Advanced Consultancy
মাসে মাত্র ১৫ জনযাঁরা কিনতে চান, আর পুরো পথে একজন যাচাইকারী পাশে চান।
- প্রয়োজন থেকে হস্তান্তর, ১৪ ধাপ
- মাঠে খোঁজা ও যাচাই
- হস্তান্তরের পরেও সাপোর্ট
১:১ কনসালটেশন
আপনার টাকা, পরিবার, সময় আর লক্ষ্য নিয়ে আলাদা করে বসা। সাধারণ উপদেশ না, আপনার অবস্থা ধরে আলোচনা।
এই আলোচনায় যা হয়
- আপনার আয়, জমানো টাকা আর সামনের খরচের ছবি পরিষ্কার করা
- বিপদের টাকা আর লম্বা সময়ের টাকা আলাদা আছে কিনা দেখা
- আপনার জন্য কোন ধরনের সম্পদ মানানসই হতে পারে, আর কোনটা এখন না
- জমি বা ফ্ল্যাট নিয়ে আপনার নির্দিষ্ট প্রশ্নের উত্তর
- শেষে পরের পদক্ষেপগুলো পরিষ্কার
বুক করার আগে ১২–১৫ মিনিটের একটা খেলা খেলতে হয়: The Asset Journey। খেলতে খেলতেই আপনার লক্ষ্য আর প্রস্তুতির একটা রিপোর্ট তৈরি হয়, তাই আলোচনার পুরো সময়টা সরাসরি আপনার আসল প্রশ্নে যায়।
কোর্স করা থাকলে ৳৩,০০০
Advanced Consultancy
প্রয়োজন বোঝা থেকে হস্তান্তরের পর পর্যন্ত, ১৪টা ধাপে আপনার পাশে। আমরা কোনো প্রপার্টির বিক্রেতা না, তাই আমাদের একটাই কাজ: আপনার জন্য সঠিক আর যাচাই করা সিদ্ধান্ত।
মাসে মাত্র ১৫ জন
মাঠে গিয়ে যাচাই করতে সময় লাগে। তাই প্রতি মাসে এর বেশি ক্লায়েন্ট নিই না।
আগের টাকা সমন্বয়
৬ মাসের মধ্যে নিলে কোর্স আর ১:১-এর পুরো টাকা এই ফি থেকে বাদ।
যাচাই ছাড়া কিনলে যেখানে বড় ক্ষতি হয়
এই পুরো কাজের ফি কত?১৪টা ধাপ, মাঠে যাচাই আর হস্তান্তরের পরের সাপোর্ট মিলিয়েফি দেখুন
ধরুন আপনি ৫০ লাখ টাকার একটা জমি বা ফ্ল্যাট কিনছেন। পুরো পথে যাচাইকারী পাশে রাখার খরচ সেই দামের মাত্র ২%। আর একটা ভুল কাগজ বা ভুল জায়গার দাম অনেক সময় পুরো ৫০ লাখই।
- কাজ শুরুর সময় ২০% (৳২০,০০০), বাকিটা লিখিত চুক্তি অনুযায়ী
- ৬ মাসের মধ্যে নিলে আগের কোর্স আর ১:১-এর পুরো টাকা এই ফি থেকে বাদ
- আইনজীবীর মতো বিশেষজ্ঞ লাগলে তাঁদের খরচ আলাদা, আগেই জানিয়ে দেওয়া হয়
- প্রপার্টির টাকা কখনো আমাদের হাতে আসে না
পরিষ্কার সীমা, যাতে বিশ্বাসটা পরিষ্কার থাকে
- প্রপার্টি বিক্রি করি না, কারো হয়ে দালালি করি না।
- প্রপার্টির টাকা আমাদের কারো হাতে বা ব্যক্তিগত নম্বরে নিই না।
- লাভের নিশ্চয়তা দিই না, ভুয়া তাড়া দিই না।
- নির্দিষ্ট প্রজেক্ট আগে থেকে ঠিক করে রাখি না।
- আইনি মতামত আইনজীবী দেন, শরিয়াহ বিধান আলেম; আমরা তাঁদের যুক্ত করি।
কোন টাকা কোথায় যায়, পরিষ্কার
প্রপার্টির দাম সবসময় সরাসরি বিক্রেতা বা কোম্পানির কাছে যায়। আমরা নিই শুধু কনসালটেন্সি আর সার্ভিস ফি, আলাদা করে, লিখিতভাবে।
কোনটা আপনার জন্য, নিশ্চিত না?
WhatsApp-এ আপনার অবস্থা লিখুন। আমরা বলে দেবো কোথা থেকে শুরু করা ঠিক হবে, সেটা ফ্রি ক্লাস হলেও।