ভুল ১“টাকা কমছে না, এটাই শান্তি”
নিরাপদ মনে হওয়া আর নিরাপদ থাকা, দুইটা আলাদা জিনিস।
ব্যাংকে টাকার অঙ্ক একই থাকে, কিন্তু জিনিসের দাম বাড়ে। ৯% মূল্যস্ফীতি ধরলে আজকের ৫০ লাখ পাঁচ বছর পর মোটামুটি সাড়ে ৩২ লাখের জিনিস কেনে। অঙ্ক কমেনি, অথচ প্রায় সাড়ে ১৭ লাখের কেনার ক্ষমতা চলে গেছে।
যা করবেন: জমে থাকা টাকাকে ভেবেচিন্তে একটা কাজ দিন
কীভাবে করবেন: Class 02
ভুল ২সব টাকা এক হাঁড়িতে রাখা
কোন টাকা কবে লাগবে, সেটাই ঠিক করে টাকাটা কোথায় থাকবে।
সংসারের টাকা, বিপদের টাকা, লম্বা সময়ের টাকা (বীজধান) আর অন্যের হকের টাকা এক জায়গায় থাকলে বিপদের দিনে বীজধান ভাঙতে হয়। আর জমি এক সপ্তাহে বেচা যায় না, তাই বিপদের টাকা কখনো জমিতে না।
যা করবেন: টাকা চার ঝুড়িতে ভাগ করুন
কীভাবে করবেন: Class 02
ভুল ৩দাম দেখে সম্পদ চেনা
সম্পদের দাম সবাই জানে। সম্পদটা বছরে কী দিচ্ছে, সেটা জানেন অল্প কয়েকজন।
কটিয়াদী বাজারে একটা দোকান বিক্রি হলো ৮৭ লাখ টাকায়, ভাড়া মাসে ৮ হাজার। ভাড়ার হিসাবে প্রতি লাখে মাসে মাত্র ৯২ টাকা। কিন্তু যাঁরা কিনলেন, তাঁরা ওখানে নিজেদের স্বর্ণের দোকান দেবেন, তাঁদের জন্য দোকানটা ভ্যালুয়েবল। একই সম্পদ, কার জন্য আর কী কাজে, তার ওপর মূল্য।
যা করবেন: দাম না, আসল রিটার্ন দেখুন
কীভাবে করবেন: Class 03
ভুল ৪“সবাই কিনছে, আমিও কিনি”
প্রপার্টি ভালো না খারাপ, এই প্রশ্নটাই ভুল। প্রশ্ন হলো: কোনটা, কার জন্য, কখন।
একই জমি প্রবাসী ভাইয়ের জন্য মানানসই হতে পারে, আবার যাঁর এক বছরের মধ্যে টাকা লাগবে, তাঁর জন্য না। জমিতে অপেক্ষা লাগে কয়েক বছর। যে টাকা ছয় মাস থেকে দুই বছরের মধ্যে লাগতে পারে, সেটা জমিতে আটকানোই আসল ঝুঁকি।
যা করবেন: আগে উত্তর দিন: কোনটা, কার জন্য, কখন
কীভাবে করবেন: Class 04
ভুল ৫কাগজ না দেখে স্বপ্ন কেনা
যেদিন দলিল হাতে নেবেন, সেদিন যেন বুকের ভেতর কোনো খটকা না থাকে।
জমির প্রথম রেকর্ড থেকে আজকের বিক্রেতা পর্যন্ত মালিকানার প্রতিটা কড়া মিলতে হয়: সিএস, এসএ, আরএস, বিএস, খতিয়ান, দলিল, নামজারি। কাগজ নিজে দেখুন, অভিজ্ঞ জমির উকিল দিয়েও দেখান। উকিলের খরচটা সবচেয়ে সস্তা বীমা।
যা করবেন: মালিকানার পুরো শিকল মিলিয়ে নিন
কীভাবে করবেন: Class 05
ভুল ৬অর্ধেক কাগজ দেখেই সিদ্ধান্ত
কাগজ এখনো আসেনি মানেই সব খারাপ না। আবার কাগজ আসবেই, এটাও কেউ লিখে দেয়নি।
ফ্ল্যাট বা প্লট প্রজেক্টে "কিছু কাগজ প্রসেসে আছে" শুনলে সরাসরি বাদও না, অন্ধ বিশ্বাসও না। জমির মালিকানা আর চুক্তি আগে দেখুন। তারপর ডেভেলপারের আগের প্রকল্পে যান। আগের প্রকল্পই সবচেয়ে সৎ সাক্ষী।
যা করবেন: জমি আর চুক্তি আগে, তারপর ডেভেলপারের আগের প্রকল্প
কীভাবে করবেন: Class 05
ভুল ৭আজকের চেহারা দেখে জায়গা বিচার
আজ যে জায়গা কেউ চায় না, কাল হয়তো সেখানেই সবচেয়ে বেশি ভিড়।
আগামী দেখা Level 4-এর চোখ, কিন্তু কল্পনা দাঁড়ায় প্রমাণে: অনুমোদনের কাগজ, মাঠে কাজ শুরু। জল্পনা দাঁড়ায় শুধু শোনা কথায়। সময়ও মাথায় রাখুন: তৈরি ফ্ল্যাটে কম সময়, নির্মাণাধীন ফ্ল্যাট আর জমির প্রজেক্টে মোটামুটি আড়াই-তিন বছর, বড় প্রকল্পে পাঁচ থেকে দশ বছর, কখনো আরও বেশি।
যা করবেন: কল্পনা করুন, তারপর প্রমাণ দিয়ে যাচাই
কীভাবে করবেন: Class 04–05
ভুল ৮ধনী হওয়াকেই লক্ষ্য ভাবা
যা দেখে আমরা ধনী ভাবি, সেটা ফল। যা আসলে ধনী বানায়, সেটা চোখে পড়ে না।
দিনে দুই হাজার টাকা আয়ের এক রিকশাওয়ালা ছেলে তিন মাসে তিনটা রিকশার মালিক হলো। আয় বাড়েনি, বদলেছিল সিস্টেম: পরিষ্কার লক্ষ্য, সময়সীমা, আর আয়ের একটা অংশ আবার বীজধান।
যা করবেন: এমন সিস্টেম, যেখানে আয়ের একটা অংশ আবার বীজধান
কীভাবে করবেন: Class 01–05