The Million-Taka Mistake বইয়ের প্রচ্ছদ
ফ্রি ই-বুক · বাংলা

The Million-Taka Mistake

যে ভুলগুলো নীরবে লাখ টাকা নেয়, আর যেভাবে এড়ানো যায়। জমি বা ফ্ল্যাট কেনার আগে, টাকা দেওয়ার আগে এই ৮টা ভুল চিনে নিন।

সম্পূর্ণ ফ্রি। কোনো ফর্ম পূরণ করতে হবে না। ৬৭ পাতা, পড়তে মোটামুটি দুই ঘণ্টা।

বইয়ের ভেতরে

আটটা ভুল, আটটা নিয়ম

পুরো বই সাজানো সূরা ইউসুফের চৌদ্দ বছরের পরিকল্পনার ওপর, আয়াতের প্রতিটা অংশ টাকার ভাষায়। তারপর গল্প আর মাঠের বাস্তব উদাহরণ: ধানমন্ডির ফ্ল্যাট, কটিয়াদীর দোকান, রিকশাওয়ালা ছেলেটার সিস্টেম। প্রতিটা হিসাব ধাপে ধাপে।

ভুল ১“টাকা কমছে না, এটাই শান্তি”

জমে থাকা টাকাকে ভেবেচিন্তে একটা কাজ দিন

ভুল ২সব টাকা এক হাঁড়িতে রাখা

টাকা চার ঝুড়িতে ভাগ করুন

ভুল ৩দাম দেখে সম্পদ চেনা

দাম না, আসল রিটার্ন দেখুন

ভুল ৪“সবাই কিনছে, আমিও কিনি”

আগে উত্তর দিন: কোনটা, কার জন্য, কখন

ভুল ৫কাগজ না দেখে স্বপ্ন কেনা

মালিকানার পুরো শিকল মিলিয়ে নিন

ভুল ৬অর্ধেক কাগজ দেখেই সিদ্ধান্ত

জমি আর চুক্তি আগে, তারপর ডেভেলপারের আগের প্রকল্প

ভুল ৭আজকের চেহারা দেখে জায়গা বিচার

কল্পনা করুন, তারপর প্রমাণ দিয়ে যাচাই

ভুল ৮ধনী হওয়াকেই লক্ষ্য ভাবা

এমন সিস্টেম, যেখানে আয়ের একটা অংশ আবার বীজধান

কাদের জন্য

যাঁরা জমি, ফ্ল্যাট বা ল্যান্ড শেয়ার কেনার কথা ভাবছেন, আর যাঁদের জমানো টাকা ব্যাংকে ঘুমাচ্ছে।

কীভাবে পড়বেন

শুরু থেকে পড়ুন, অথবা যে ভুলটা আপনার সাথে মেলে, সেই অধ্যায়ে চলে যান। প্রতিটা অধ্যায় আলাদা করেও পড়া যায়।

পড়ার পরে

কী করতে হবে, বইতে আছে। কীভাবে করবেন, সেটা হাতে-কলমে ক্লাসে।

ক্লাসগুলো দেখুন →
WhatsApp