আপনার আয়কে রূপ দিন স্থায়ী সম্পদে, পরিকল্পিত পথে, যাচাই করা সিদ্ধান্তে।
জমানো টাকা পড়ে আছে, জমি-ফ্ল্যাট কিনতে ভয়, কার কথায় ভরসা করবেন বোঝা কঠিন? আপনার আয়, পরিবার আর লক্ষ্য বুঝে আমরা সম্পদ গড়ার পরিকল্পনা করি, মাঠে গিয়ে যাচাই করি, আর কেনা পর্যন্ত দায়িত্ব নিয়ে পাশে থাকি।
- মানি ম্যানেজমেন্টআয়, সঞ্চয় আর লক্ষ্য মিলিয়ে
- সঠিক সম্পদ বাছাইআপনার প্রয়োজনে কোনটা মানায়
- কাগজ ও মাঠ যাচাইদলিল, খতিয়ান, জায়গা, ডেভেলপার
- কেনা পর্যন্ত পাশেতুলনা, দরদাম থেকে হস্তান্তর

টাকা আছে। সময় নেই। আর ভুলের দাম অনেক।
প্রবাসী
দেশে জমি বা ফ্ল্যাট কিনতে চান, কিন্তু দূর থেকে দেখা, যাচাই করা আর কাকে বিশ্বাস করবেন, সেটা ঠিক করা কঠিন।
পেশাজীবী
আয় ভালো, সময় কম। জমানো টাকা ঘুমাচ্ছে নাকি কাজ করছে, আর পরের বড় সিদ্ধান্তটা কী হবে, পরিষ্কার না।
ব্যবসায়ী
ব্যবসার বাইরে এমন সম্পদ চান, যা পরিবারের জন্য টিকে থাকবে, আর দরকারে কাজে লাগানো যাবে।
প্রোডাক্ট দিয়ে না, আপনাকে দিয়ে শুরু
প্রোডাক্ট আগে
- যিনি বিক্রি করছেন, তিনিই পরামর্শ দিচ্ছেন
- হাতে যা আছে, সেটাকেই সেরা বলা
- তাড়া দেওয়া: “এই সপ্তাহেই বায়না”
মানুষ আগে → প্রয়োজন → তারপর সম্পদ
- আগে বুঝি আপনার আসল প্রয়োজন, সময় আর সামর্থ্য
- বাজার থেকে একাধিক অপশন, মাঠে গিয়ে যাচাই
- পাশাপাশি তুলনা; সিদ্ধান্ত আপনার
যেখান থেকে শুরু করতে চান
ক্লাস ও কোর্স
- Class 01–02 ফ্রি: টাকা আর জীবন, টাকা ভাগের পদ্ধতি
- Class 03–05 কোর্স ৳৯৯৯: সম্পদ চেনা, প্রপার্টি বোঝা, যাচাই
- Class 03 শেষে কাজে না লাগলে পুরো টাকা ফেরত
১:১ কনসালটেশন
- আপনার অবস্থা, প্রয়োজন আর সামর্থ্য নিয়ে আলাদা বসা
- কোন ধরনের সম্পদ মানানসই হতে পারে, তার পরিষ্কার দিক
- মূল্যবান মনে না হলে পুরো ফি ফেরত
Advanced Consultancy
মাসে মাত্র ১৫ জন- প্রয়োজন বোঝা থেকে হস্তান্তর পর্যন্ত ১৪ ধাপ
- মাঠে খোঁজা আর একাধিক অপশন
- কাগজ আর ডেভেলপার যাচাই, দরকারে আইনজীবী
- কেনা, হস্তান্তর আর পরের সাপোর্ট
৬ মাসের মধ্যে Advanced Consultancy নিলে আগের কোর্স ও ১:১-এর পুরো টাকা Advanced ফি থেকে বাদ যায়। ভর্তি আর বুকিং অনলাইনে, পেমেন্ট বিকাশ, নগদ, ব্যাংক বা বিদেশ থেকে।
বোঝা থেকে হস্তান্তর পর্যন্ত, পাঁচ ধাপে
আপনাকে বোঝা
আপনি যা চাইছেন শুধু তা না, আপনার আসল প্রয়োজন।
মাঠে খোঁজা
আপনার শর্ত মিলিয়ে বাজার থেকে একাধিক অপশন।
যাচাই
কাগজ, ডেভেলপার আর ঝুঁকি, দরকারে বিশেষজ্ঞসহ।
তুলনা ও সিদ্ধান্ত
দাম, ঝুঁকি, আয়ের সম্ভাবনা আর বের হওয়ার পথ পাশাপাশি।
কেনা ও হস্তান্তর
লেনদেন সমন্বয় থেকে হাতে পাওয়া পর্যন্ত, তারপরও পাশে।



কাগজে যা লেখা, মাঠে তা আছে কিনা, নিজে গিয়ে দেখি
ব্রোশিউর আর বিজ্ঞাপনের কথায় সিদ্ধান্ত হয় না। এখন পর্যন্ত ৪০টার বেশি প্রজেক্ট আর সাইটে নিজে গিয়েছি, দেখেছি প্রতিশ্রুতির সাথে বাস্তবের মিল কতটা।
- কাজের আসল অগ্রগতি
- এলাকা, রাস্তা আর যাতায়াত
- আশপাশে সত্যিই কী উন্নয়ন হচ্ছে
- যা দেখলাম, ছবি আর বিবরণসহ আপনাকে জানানো
“কিনবো” থেকে “আগে হিসাব করি”
ধানমন্ডির একজন সফল পেশাজীবী একটা ফ্ল্যাট কিনতে চাইলেন। মাসে ৫০,০০০ টাকা ভাড়া দিচ্ছিলেন, আর ওই এলাকায় থাকবেন ৫ বছর। ভাবছিলেন, ভাড়ায় এত টাকা যাচ্ছে, কিনে ফেলাই ভালো।
আমরা প্রথমেই কেনার হিসাব করিনি। জিজ্ঞেস করলাম, কেন কিনবেন, আর কতদিনের জন্য? হিসাবে দেখা গেল, ফ্ল্যাট কিনলে প্রতি এক লাখ টাকা মাসে আনে মাত্র ১৭৫ টাকা, মানে শুধু ভাড়া বাঁচা। অথচ কাজে থাকা টাকা প্রতি লাখে মাসে ৫০০ টাকা পর্যন্ত আনতে পারে। পাঁচ বছরের জন্য কিনে টাকা আটকে রাখলে সেই আয়টা হারাতেন। উনি নতুন করে ভাবলেন, মূলধন কাজে রাখলেন, আয়ও বাড়লো।
নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। এটা একজনের কেস, সবার জন্য একই হিসাব খাটে না।
কোথা থেকে শুরু করবেন, নিজেই দেখে নিন
যেগুলো আপনার সাথে মেলে, ট্যাপ করুন। পাশেই দেখাবে আপনার জন্য প্রথম ধাপ কোনটা।
আগে নিজে বুঝে নিন

The Million-Taka Mistake
যে ভুলগুলো নীরবে লাখ টাকা নেয়, আর যেভাবে এড়ানো যায়। টাকা দেওয়ার আগে এই ৮টা ভুল চিনে নিন।
পড়ুন →The Asset Journey
খেলায় খেলায় চিনে নিন, সম্পদ গড়ার পথে আপনি কোথায় আছেন। ইউসুফ (আ.)-এর শস্যভান্ডারের গল্প ধরে পাঁচটা স্টেশন। শেষে নিজের রিপোর্ট: কোথায় আপনি এগিয়ে, আর পরের ধাপ কোনটা।
ফ্রি টুলস
টাকার ঝুড়ি, আসল রিটার্নের হিসাব, প্রপার্টি ফিট টেস্ট আর কেনার আগের চেকলিস্ট।
দেখুন →উবায়দুল্লাহ আদনান
অনেক সফল মানুষ দেখেছি, টাকা আছে কিন্তু সময় নেই। আর সেই কারণে জীবনের বড় সিদ্ধান্তগুলো তাড়াহুড়োয়, অন্যের কথায় হয়ে যায়। আমি চাই মানুষের সময় বাঁচুক, আর সিদ্ধান্তটা যাচাই করে হোক।
আমার সম্পর্কেযে নিয়মে চলি
- দেখা মানেই প্রমাণ না; কোম্পানির দাবি মানেই যাচাই করা তথ্য না।
- বানানো প্রমাণ নেই, ভুয়া তাড়া নেই।
- লাভের নিশ্চয়তার প্রতিশ্রুতি দিই না।
- নির্দিষ্ট প্রপার্টি আগে থেকে ঠিক করে রাখি না।
- দরকারে আইনজীবী বা বিশেষজ্ঞকে যুক্ত করি, নিজে সব জানার ভান করি না।
যা সবাই জানতে চান
পেমেন্ট কীভাবে করবো?
কোর্স বা ১:১ বেছে ছোট একটা ফর্ম পূরণ করলে অর্ডার নম্বর পাবেন। তারপর WhatsApp-এ বিকাশ, নগদ, ব্যাংক বা বিদেশ থেকে পাঠানোর তথ্য দিই। কার্ড নম্বর বা PIN কখনো চাই না।
আপনারা কি প্রপার্টি বিক্রি করেন?
না। আমরা কনসালট্যান্ট। আপনার প্রয়োজন বুঝে বাজার থেকে অপশন খুঁজি, যাচাই করি, তুলনা করে দেখাই। কোনটা নেবেন, সেটা আপনার সিদ্ধান্ত।
প্রপার্টির টাকা কাকে দেব?
সরাসরি বিক্রেতা বা কোম্পানিকে। আমরা নিই শুধু কনসালটেন্সি ও সার্ভিস ফি, আলাদা করে।
কোথা থেকে শুরু করবো?
শেখা দিয়ে শুরু করতে চাইলে ফ্রি ক্লাস বা ই-বুক। নিজের পথটা চিনে নিতে চাইলে The Asset Journey খেলুন। নির্দিষ্ট কেস থাকলে ১:১ কনসালটেশন।
কোর্স বা ১:১ কাজে না লাগলে?
কোর্স: Class 03 শেষে কাজে না লাগলে পুরো ৳৯৯৯ ফেরত। ১:১: আলোচনা মূল্যবান মনে না হলে পুরো ফি ফেরত। বিস্তারিত শর্তাবলী পাতায়।
আগে কোর্স বা ১:১ করলে কি সেই টাকা বাদ যাবে?
হ্যাঁ। ৬ মাসের মধ্যে Advanced Consultancy নিলে আগে দেওয়া কোর্স ও ১:১-এর পুরো টাকা Advanced ফি থেকে বাদ যাবে। এটা নগদ ফেরত না, ফি-তে সমন্বয়।
আমি প্রবাসে থাকি। দূর থেকে কি সম্ভব?
হ্যাঁ। আলোচনা WhatsApp বা ভিডিও কলে হয়, আপনার দেশের সময় মিলিয়ে। মাঠের খোঁজ আর যাচাইয়ের কাজ আমরা করি, প্রতিটা ধাপে ছবি আর বিবরণসহ জানাই।
আপনারা কি লাভের নিশ্চয়তা দেন?
না। কোনো সম্পদেই লাভের নিশ্চয়তা দেওয়া সৎ না। আমরা ঝুঁকি আর সম্ভাবনা পরিষ্কার করে দেখাই, যাতে আপনি জেনে-বুঝে সিদ্ধান্ত নেন।
হালাল দিক কি দেখা হয়?
হ্যাঁ, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে নির্দিষ্ট কোনো বিষয়ের শরিয়াহ বিধানের জন্য নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নিতে বলি।
আপনার প্রশ্ন দিয়ে শুরু করুন
ফর্মটা পূরণ করুন, ২৪ ঘণ্টার মধ্যে আমরা WhatsApp-এ যোগাযোগ করবো। অথবা সরাসরি লিখুন। কোনো চাপ নেই।
- WhatsApp: ০১৬০১৭৭৩০৬৭
- অফিস: ১ চামেলীবাগ, প্যারাডাইস ভূঁইয়া টাওয়ার, শান্তিনগর রোড, মালিবাগ মোড়, ঢাকা
- প্রবাসীদের জন্য তাঁদের দেশের সময় মিলিয়ে কল